Bangladesh is a south Asian country located in between latitude 20°34' and 26°39' north and longitude 80°00' and 90°41' east. The country is crisscrossed with hundreds of rivers. The climate

বাণী
জনগণের অভূতপূর্ব সমর্থনে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার গঠিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন নিয়ে। আত্মকর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য বিমোচন করে পল্লীজীবনে গতিশীলতা আনয়ন এই সরকারের মূল লক্ষ্য। এ লক্ষ্যকে সামনে রেখে মৎস্য উপখাতকে বিশেষ অগ্রাধিকার প্রদান করা হয়েছে। দেশের একটি বিশাল জনগোষ্ঠী মৎস্য উৎপাদন ও আহোরণের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। আমিষের যোগানদার মাছ, মাংস, দুধ ও ডিম। এসব উৎপাদনের মাধ্যমে আত্মনির্ভরতা অর্জনে জলাভূমির সর্বোত্তম ব্যবহার, মাছের কৃত্রিম প্রজনন জোরদারকরণ, টেকসই খামার ব্যবস্থাপনা, মৎস্য খামারীদের আধুনিক প্রশিক্ষণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। খাস জলাশয় ও জলমহাল প্রকৃত মৎস্যজীবীদের বন্দোবস্ত দেয়া হবে। গ্রামাঞ্চলে বড় বড় মৎস্য খামার গড়ে তুলতে প্রণোদনা প্রদান করা হবে।
মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
- 1 of 2
- ››














