Message From Minister

বাণী

 

জনগণের অভূতপূর্ব সমর্থনে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার গঠিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন নিয়ে। আত্মকর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য বিমোচন করে পল্লীজীবনে গতিশীলতা আনয়ন এই সরকারের মূল লক্ষ্য। এ লক্ষ্যকে সামনে রেখে মৎস্য উপখাতকে বিশেষ অগ্রাধিকার প্রদান করা হয়েছে। দেশের একটি বিশাল জনগোষ্ঠী মৎস্য উৎপাদন ও আহোরণের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। আমিষের যোগানদার মাছ, মাংস, দুধ ও ডিম। এসব উৎপাদনের মাধ্যমে আত্মনির্ভরতা অর্জনে জলাভূমির সর্বোত্তম ব্যবহার, মাছের কৃত্রিম প্রজনন জোরদারকরণ, টেকসই খামার ব্যবস্থাপনা, মৎস্য খামারীদের আধুনিক প্রশিক্ষণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। খাস জলাশয় ও জলমহাল প্রকৃত মৎস্যজীবীদের বন্দোবস্ত দেয়া হবে। গ্রামাঞ্চলে বড় বড় মৎস্য খামার গড়ে তুলতে প্রণোদনা প্রদান করা হবে। ভাত ও রুটির সাথে দেশের আপামর জনগোষ্ঠীর ন্যূনতম পুষ্টির চাহিদা মিটিয়ে দারিদ্র্য ও ক্ষুধামুক্ত সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নিদের্শনা মোতাবেক মৎস্য খাতকে নতুনভাবে উজ্জীবিত করতে সমবায়বদ্ধ কর্মসূচি প্রণয়ন ও তা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করা হয়েছে। মৎস্য খাত স্বয়ংসম্পূর্ণ হয়ে এ খাততে রপ্তানীবাণিজ্যের একটি অন্যতম খাত হিসেবে প্রতিষ্ঠিত করার জন্যও নতুন করে কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। স্বচ্ছতা ও জবাবদিহিতার স্বার্থে সময়ে সময়ে জনসমক্ষে প্রকাশ এবং ওয়েবসাইটে প্রচারের ব্যবস্থা নেয়া হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহায়তায় মৎস্য তথ্য সহজলভ্য করার ব্যবস্থা গৃহীত হয়েছে। এর ফলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে এবং নির্বাচনী ইশতেহারে ঘোষিত জনগণের শহরমূখীতার পরিবর্তে ‍"গ্রামে ফেরা" কর্মসূচির লক্ষ্য অর্জিত হবে।
 
আমি জেনে আনন্দিত হয়েছি যে, বর্তমান বিশ্বের আধুনিকতার সাথে তাল মিলিয়ে জ্ঞান-বিজ্ঞানের বিকাশকে গুরুত্ব প্রদান করে তথ্যপ্রযুক্তির অবাধ প্রসারে মৎস্য অধিদপ্তর একটি গতিময় এবং তথ্য-উপাত্তে বৈচিত্রপূর্ণ একটি ওয়েবসাইট স্থাপন করেছে। আমি আরো জেনে আনন্দিত হয়েছি যে, উক্ত ওয়েবসাইটে আধুনিকতম প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবং এ ওয়েবসাইটে বিশেষ করে ডেটা ব্যবস্থাপনা প্রযুক্তি অন্তর্ভূক্ত করা হয়েছে যা বিভিন্ন প্রকল্প বাস্তবায়নসহ মাঠ এবং কেন্দ্রীয় পর্যায়ে অতি স্বল্প সময়ে সার্বিক বিষয়ে চাহিদা মাফিক বিস্তারিত প্রতিবেদন প্রণয়ন, প্রেরণ ও গ্রহণের ক্ষেত্রে তথা ডিজিটাল বাংলাদেশ গড়ার কাক্ক্ষিত লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 
আমি বাংলাদেশের প্রতিটি নাগরিকের কাছে স্ব স্ব অবস্থানে থেকে মৎস্য খাতের উন্নয়নে সরকারকে সহযোগিতা করার সনির্বন্ধ অনুরোধ জানাই।
 
মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
DoF, Government of the People's Republic of Bangladesh.
All rights reserved
Financed by - Strengthening Institutional Capacity of DoF (SICD Project)
GoB-Danida:Agriculture Sector Programme Support II
Site developed and designed by:
TechnoVista Limited